Privacy & Data Rights

ডেটা ডিলিট নির্দেশনা

আপনার Islamic Pro AI অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট ডেটা কীভাবে স্থায়ীভাবে ডিলিট করবেন, তার সম্পূর্ণ নির্দেশনা এখানে দেওয়া হয়েছে।

Last Updated: October 2026

আমরা যা সংগ্রহ করি

আপনার অ্যাকাউন্টের নাম, ইমেইল, এবং লগইন তথ্য। আপনি যদি আমাদের AI চ্যাটবট ব্যবহার করেন, তাহলে আপনার চ্যাট হিস্ট্রি। আপনি যদি আমাদের শপ থেকে কিছু অর্ডার করেন, তাহলে অর্ডার/পেমেন্ট তথ্য এবং আপনার দেওয়া রিভিউ। এর বাইরে আমরা আপনার ডিভাইসের অন্য কোনো ব্যক্তিগত ফাইল বা ডেটা সংগ্রহ করি না।

কীভাবে ডিলিট করবেন

দুইটা উপায়ে আপনার অ্যাকাউন্ট ও ডেটা ডিলিট করতে পারবেন:

১

সরাসরি নিজে ডিলিট করুন (তাৎক্ষণিক)

অ্যাকাউন্টে লগইন করুন → Settings পেজে যান → "Delete Account" বাটনে ক্লিক করুন। নিশ্চিত করার পরপরই আপনার অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট ডেটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে — এর জন্য আমাদের টিমের সাহায্য লাগবে না।

২

ইমেইল করে অনুরোধ করুন

অ্যাকাউন্টে লগইন করতে না পারলে, যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেখান থেকে [email protected]-এ "Data Deletion Request" লিখে মেইল করুন। আমরা পরিচয় যাচাই করে সাধারণত ৭ কার্যদিবসের মধ্যে আপনার ডেটা ডিলিট করে কনফার্মেশন মেইল পাঠাব।

ডিলিট করলে কী হয়:

আপনার অ্যাকাউন্ট, চ্যাট হিস্ট্রি, রিভিউ এবং পেমেন্ট রেকর্ড স্থায়ীভাবে মুছে যায়। আগে করা শপ অর্ডার/সাপোর্ট রেকর্ড (হিসাব-নিকাশ ও আইনি প্রয়োজনে) আপনার অ্যাকাউন্টের সাথে লিংক না রেখে সংরক্ষিত থাকতে পারে — কিন্তু আর কোনোভাবে আপনার পরিচয়ের সাথে যুক্ত থাকবে না।

সময়সীমা

  • নিজে Settings থেকে ডিলিট করলে — তাৎক্ষণিক।
  • ইমেইলে অনুরোধ করলে — সাধারণত ৭ কার্যদিবসের মধ্যে।

কোনো প্রশ্ন আছে?

ডেটা ডিলিট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ইমেইল করুন।

Contact Support