ব্যবহারের
শর্তাবলী

Islamic Pro AI প্ল্যাটফর্মটি ব্যবহারের আগে দয়া করে আমাদের নিয়ম ও শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ুন। এই শর্তগুলো আপনার ও আমাদের সুরক্ষার জন্য।

01 আমাদের সেবা

Islamic Pro AI একটি প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কুরআন ও সহিহ সুন্নাহর তথ্য প্রদান করে। আমাদের সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এই সকল শর্তাবলী মেনে নিতে সম্মতি প্রদান করছেন।

সতর্কবাণী:

এআই থেকে প্রাপ্ত উত্তরসমূহ প্রযুক্তিগতভাবে জেনারেট করা। বড় কোনো ফতোয়া বা শরীয়াহ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অবশ্যই বিজ্ঞ আলেমদের পরামর্শ নিন।

02 সঠিক ব্যবহারের নিয়ম

আপনি আমাদের প্ল্যাটফর্মটি শুধুমাত্র বৈধ এবং দ্বীনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। নিম্নলিখিত কাজগুলো কঠোরভাবে নিষিদ্ধ:

  • কোনো প্রকার উস্কানিমূলক বা বিতর্কিত কাজে এআই ব্যবহার করা।
  • আমাদের সিস্টেম হ্যাক বা ডাটাবেস চুরি করার চেষ্টা করা।
  • অন্য কোনো ইউজারের ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করা।

03 প্রিমিয়াম সাবস্ক্রিপশন

আমাদের বিশেষ ফিচারের জন্য সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য হতে পারে। একবার ফি প্রদান করার পর তা ফেরতযোগ্য নয়, যদি না আমাদের সিস্টেমে কোনো বড় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অফারসমূহ যেকোনো সময় পরিবর্তন করার অধিকার আমরা রাখি।

04 দায়বদ্ধতা ও AI-এর সীমাবদ্ধতা

যান্ত্রিক ত্রুটি বা সার্ভার আপডেটের কারণে সাময়িকভাবে সেবা ব্যাহত হতে পারে। এর জন্য Islamic Pro AI কতৃপক্ষ দায়ী থাকবে না।

AI-এর সীমাবদ্ধতা:

Islamic Pro AI এর উত্তরগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। আমরা কুরআন ও সহীহ হাদিসের নির্ভরযোগ্য ডাটাবেস ব্যবহার করি এবং সর্বোচ্চ সঠিকতা নিশ্চিত করার চেষ্টা করি। তবে AI প্রযুক্তির স্বাভাবিক সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হতে পারে। তাই দ্বীনের বড় কোনো সিদ্ধান্ত (তালাক, বিয়ে, উত্তরাধিকার, হালাল-হারাম) নেওয়ার আগে অবশ্যই স্থানীয় বিজ্ঞ আলেমের পরামর্শ নিন। Islamic Pro AI কোনো ফতোয়া বোর্ডের বিকল্প নয়, এটি শুধুমাত্র জ্ঞান অর্জনের সহায়ক মাধ্যম।

05 রেফারেন্স ও তথ্যসূত্র

বিভিন্ন প্রকাশনীর হাদিস গ্রন্থে হাদিসের নম্বরে সামান্য পার্থক্য থাকতে পারে, তাই নম্বর না মিললে আতঙ্কিত হবেন না, মূল হাদিসের বক্তব্য ঠিক আছে কিনা সেটা দেখুন। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান, আমরা ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করে দেবো।

আমাদের AI-র উত্তরকে অন্য কোনো AI-র (সেটা যত বড়/জনপ্রিয়ই হোক না কেন) উত্তরের সাথে সরাসরি তুলনা করবেন না। Islamic Pro AI বিশেষভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, প্রেক্ষাপট ও ভাষাভঙ্গি মাথায় রেখে ট্রেইন ও টিউন করা -- বাংলাদেশিদের মতো করে কথা বলে এবং সেই অনুযায়ীই উত্তর দেয়। আন্তর্জাতিক AI গুলো সাধারণত কোনো একটা নির্দিষ্ট জাতি/দেশের প্রেক্ষাপট মাথায় রেখে তৈরি হয় না, তাই দুইটা AI-র উত্তরে পার্থক্য থাকা স্বাভাবিক -- এটা নিজে থেকে ভুল ধরে না নিয়ে আমাদের জানান।

ভুল ধরিয়ে দিন, পুরস্কার জিতুন

কেউ যদি আমাদের AI-র উত্তরে ২০টি উল্লেখযোগ্য/বড় ভুল খুঁজে বের করে সঠিকভাবে জানাতে পারেন, তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

শর্তাবলী পরিবর্তন

আমরা আমাদের শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন বা পরিমার্জন করতে পারি। বড় কোনো পরিবর্তন হলে আপনাকে ইমেইল বা ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।