আমরা হায়ার করছি! ইসলামিক টেক রেভল্যুশনে যোগ দিন 🚀
সব পজিশনে ফিরে যান

ইসলামিক কনটেন্ট রিসার্চার

পার্ট টাইম

রিমোট • আলিম/মুফতি

কুরআন, হাদিস ও ফিকহ থেকে AI ট্রেনিং ডেটা যাচাই করবেন। শরীয়াহ জ্ঞান আবশ্যক।

এই পদ সম্পর্কে

আমাদের AI-র প্রতিটা উত্তরের পেছনে যেন সহীহ দলিল থাকে, ভুল বা দুর্বল বর্ণনা যেন কখনো প্রোডাকশনে না যায় -- এই কোয়ালিটি কন্ট্রোলের মূল দায়িত্ব থাকবে আপনার উপর। আপনার যাচাই সরাসরি লাখো ব্যবহারকারীর কাছে যাওয়া উত্তরের মান ঠিক করবে।

দায়িত্ব

  • হাদিস ডেটাবেজের রেফারেন্স/অনুবাদ সহীহতা যাচাই করা
  • নতুন টপিক ম্যাপিং (topic-to-hadith-section) রিভিউ ও সংশোধন করা
  • AI-এর উত্তরে ভুল/দুর্বল দলিল ব্যবহার হলে ফ্ল্যাগ করা
  • বিভিন্ন মাযহাবের ইখতিলাফি মাসআলায় নিরপেক্ষ ও সুষম কনটেন্ট রিভিউ করা
  • নতুন ফিকহ মাসআলা ডেটাসেট যাচাই ও সম্পাদনা করা

যোগ্যতা

  • আলিম/মুফতি ডিগ্রি বা সমমানের ইসলামিক শিক্ষা
  • কুরআন, হাদিস (সিহাহ সিত্তাহ), ও ফিকহের উপর শক্ত ভিত্তি
  • আরবি টেক্সট পড়তে ও বাংলায় নির্ভুল অনুবাদ যাচাই করতে পারা
  • বিস্তারিত/খুঁতখুঁতে (detail-oriented) কাজের অভ্যাস
  • স্প্রেডশিট/ডকুমেন্ট টুলে কাজ করার সাধারণ দক্ষতা

এই পদে আবেদন করুন

আবেদন পাঠালে আমাদের টিম ইমেইলে যোগাযোগ করবে ইনশাআল্লাহ।