আমরা কীভাবে দলিল যাচাই করি -- সম্পূর্ণ স্বচ্ছতা
শরীয়াহ কমপ্লায়েন্স

আমাদের প্রতিটা উত্তর যাচাইকৃত দলিলের উপর ভিত্তি করে তৈরি

Islamic Pro AI নিজে থেকে কোনো হাদিস বা আয়াতের নম্বর তৈরি করে না। এই পেজে আমরা দেখাচ্ছি ঠিক কীভাবে আমাদের উত্তরগুলো যাচাই হয়ে আসে।

আমাদের তথ্যসূত্র

পবিত্র কুরআন

সরাসরি কুরআনের আয়াত ও নির্ভরযোগ্য বাংলা অনুবাদ থেকে উত্তর তৈরি হয়, সাথে ইবনে কাসীর ও আহসানুল বায়ান তাফসীরের সহায়তা নেওয়া হয়।

সিহাহ সিত্তাহ + মুয়াত্তা

সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিযী, সুনান নাসাঈ, সুনান ইবনে মাজাহ ও মুয়াত্তা মালিক থেকে হাদিস সংরক্ষিত, প্রতিটার মান (সহীহ/হাসান/যঈফ) সহ।

ফিকহ মাসআলা ডেটাবেজ

যাচাইকৃত ফিকহ মাসআলা সংকলন থেকে দৈনন্দিন জীবনের প্রশ্নের ব্যবহারিক সমাধান তুলে ধরা হয়, বিভিন্ন মাযহাবের মত থাকলে সেটাও উল্লেখ করা হয়।

উত্তর তৈরির প্রক্রিয়া

প্রতিটা প্রশ্নের জন্য আমাদের সিস্টেম এই ধাপগুলো অনুসরণ করে:

১

প্রাসঙ্গিক দলিল খোঁজা

প্রশ্নের বিষয়বস্তু বিশ্লেষণ করে আমাদের হাদিস/কুরআন/ফিকহ ডেটাবেজ থেকে সরাসরি প্রাসঙ্গিক দলিল খুঁজে বের করা হয় -- এটা keyword matching ও semantic (অর্থ-ভিত্তিক) সার্চ দুটোই ব্যবহার করে।

২

শুধু পাওয়া দলিল থেকেই উদ্ধৃতি

AI-কে কড়াভাবে নির্দেশ দেওয়া আছে -- শুধুমাত্র উপরের ধাপে সত্যিই খুঁজে পাওয়া দলিল থেকেই 📚 রেফারেন্স দেবে, কখনো নিজে থেকে হাদিস/আয়াত নম্বর তৈরি করবে না। প্রাসঙ্গিক দলিল না পেলে রেফারেন্স ছাড়াই সাধারণ ইসলামি জ্ঞান থেকে উত্তর দেয়, ভুল/অমিল দলিল জোর করে জুড়ে দেয় না।

৩

প্রাসঙ্গিকতা যাচাই

উত্তর চূড়ান্ত করার আগে দলিলগুলো সত্যিই প্রশ্নের সাথে সম্পর্কিত কিনা তা আরেকবার স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়, যাতে ভুল প্রসঙ্গের হাদিস উত্তরে ঢুকে না যায়।

৪

ইখতিলাফি মাসআলায় নিরপেক্ষতা

আলেমদের মধ্যে দীর্ঘদিনের স্বীকৃত মতভেদ থাকা বিষয়ে (যেমন তারাবীর রাকাত সংখ্যা) সবগুলো প্রচলিত মত জানানো হয়, কোনো একটাকে নিজে থেকে "শ্রেষ্ঠ" ঘোষণা করা হয় না।

সততার সাথে বলছি -- সীমাবদ্ধতাও আছে

AI-এর সীমাবদ্ধতা

Islamic Pro AI-এর উত্তরগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। আমরা কুরআন ও সহীহ হাদিসের নির্ভরযোগ্য ডাটাবেস ব্যবহার করি এবং সর্বোচ্চ সঠিকতা (৯০-৯৫%+) নিশ্চিত করার চেষ্টা করি। তবে AI প্রযুক্তির স্বাভাবিক সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হতে পারে -- আমরা এখনো v1 পর্যায়ে আছি। তাই দ্বীনের বড় কোনো সিদ্ধান্ত (তালাক, বিয়ে, উত্তরাধিকার, হালাল-হারাম) নেওয়ার আগে অবশ্যই স্থানীয় বিজ্ঞ আলেমের পরামর্শ নিন। Islamic Pro AI কোনো ফতোয়া বোর্ডের বিকল্প নয়, এটি শুধুমাত্র জ্ঞান অর্জনের সহায়ক মাধ্যম।

হাদিস নম্বরে পার্থক্য দেখলে

বিভিন্ন প্রকাশনীর হাদিস গ্রন্থে হাদিসের নম্বরে সামান্য পার্থক্য থাকতে পারে, তাই নম্বর না মিললে আতঙ্কিত হবেন না -- মূল হাদিসের বক্তব্য ঠিক আছে কিনা সেটাই বিবেচ্য। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান, আমরা ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করে দেবো।

অন্য AI-র সাথে তুলনা প্রসঙ্গে

আমাদের AI-র উত্তরকে অন্য কোনো AI-র (সেটা যত বড়/জনপ্রিয়ই হোক না কেন) উত্তরের সাথে সরাসরি তুলনা করবেন না। Islamic Pro AI বিশেষভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, প্রেক্ষাপট ও ভাষাভঙ্গি মাথায় রেখে ট্রেইন ও টিউন করা। আন্তর্জাতিক AI গুলো সাধারণত কোনো একটা নির্দিষ্ট জাতি/দেশের প্রেক্ষাপট মাথায় রেখে তৈরি হয় না, তাই দুইটা AI-র উত্তরে পার্থক্য থাকা স্বাভাবিক -- নিজে থেকে ভুল ধরে না নিয়ে আমাদের জানান।

ভুল ধরিয়ে দিন, পুরস্কার জিতুন

কেউ যদি আমাদের AI-র উত্তরে ২০টি উল্লেখযোগ্য/বড় ভুল খুঁজে বের করে সঠিকভাবে জানাতে পারেন, তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। সম্পূর্ণ শর্তাবলীর জন্য দেখুন আমাদের শর্তাবলী পেজ।

নিজেই চ্যাট করে দেখুন